শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৫২ পিএম, ২০২৫-১১-২৪
সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের উদ্যোগে বিশ্ব এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা -২০২৫(১৮-২৪ নভেম্বর) উদযাপন উপলক্ষ্যে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে নয় টায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে
র ্যালীটি শুরু হয়ে মেডিকেল কলেজ চত্বর প্রদক্ষিন করে।
এবারের এ এম.আর সচেতনতা সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে "এন্টি মাইক্রোবিয়াল অকার্যকারিতাঃ এখনই পদক্ষেপ নিন। বর্তমান সুরক্ষিত রাখুন, ভবিষ্যৎ নিরাপদ করুন।
র ্যালী শেষে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ'র অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এস এম কামরুল হাসান।
সভাপতির বক্তব্য তিনি বলেন, এন্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রোধকল্পে সকলকে সচেতন হবার আহ্বান জানাচ্ছি।
র ্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল এন্ড হাসপাতালের পরিচালক এ.টি.এম নুরুজ্জামান।
আলোচনা সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন মাইক্রোবায়োলজির বিভাগীয় প্রধান ডাঃ শর্মিলী পাল।
পরিচালনা করেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আরাফাত আলী।
র ্যালী ও আলোচনা সভায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র /ছাত্রী, কর্মকর্তা, কর্মচারী, হাসপাতালের উপপরিচালক ইন্টার্ন চিকিৎসক ও আদর্শ নার্সিং এবং সাখাওয়াত মেমোরিয়াল নার্সিং এর শিক্ষক /শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম, বরুড়া কুমিল্লা :গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে পুলিশের বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিতà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited